সোমবার ২৫ মে ২০২৬ - ০৮:৪৭
অতিরিক্ত তিরস্কারের কুফল

মানুষের ভুল ধরা ও সংশোধনের ক্ষেত্রে কখনো কখনো বাড়াবাড়ি করে সমালোচনা বা তিরস্কার করা হয়। ইসলামী শিক্ষায় এই পদ্ধতিকে নিরুৎসাহিত করা হয়েছে, কেননা এর ফলে সংশোধনের পরিবর্তে সম্পর্কের অবনতি ঘটে এবং মানুষ জেদি হয়ে ওঠে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম আলী (আ.) বলেছেন,

الافراطُ فِی المَلامَةِ یَشُبُّ نیرانَ اللَّجاجِ

তিরস্কারের ক্ষেত্রে বাড়াবাড়ি (অতিরিক্ত নিন্দা-সমালোচনা) একগুঁয়েমির আগুনকে প্রজ্বলিত করে।

[তুহাফুল উকুল, পৃষ্ঠা ৮৪]

অর্থাৎ, কোনো ব্যক্তিকে তার ভুলের জন্য অতিরিক্ত ও বারবার তিরস্কার করলে সে সংশোধিত হওয়ার বদলে আরও বেশি জেদ ও একগুঁয়েমি অবলম্বন করে। তাই বিজ্ঞ সমালোচকের উচিত কোমল ভাষা ও বুদ্ধিমত্তার সাথে ভুল ধরিয়ে দেওয়া।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha